গাজ়ার পরে এ বার লেবানন। প্রায় চার মাস ধরে চলা যুদ্ধবিরতিতে একতরফা ভাবে ইতি টেনে সে দেশের রাজধানী বেরুটে হামলা চালাল ইজ়রায়েলি ফৌজ। লেবানন সরকার মঙ্গলবার জানিয়েছে, ইজ়রায়েলি ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি বহুতল ধ্বংস হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত পাঁচ জনের দেহ উদ্ধার হয়েছে।