ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর কারণে উত্তর ভারতের বহু বিমান বাতিল করে দেওয়া হয়েছে। অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করা হয়েছে বিমানবন্দর। আন্তর্জাতিক বিমানও অন্যত্র ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এই মর্মে যাত্রীদের সুবিধার্থে বিবৃতি জারি করেছে এয়ার ইন্ডিয়া, স্পাইসজেট, ইন্ডিগোর মতো ভারতীয় বিমান সংস্থাগুলি।
