২০২৪ সালের ৬ জুন যুবভারতী ছেড়েছিলেন চোখের জলে। কাঁদিয়েছিলেন হাজার হাজার ক্রীড়াপ্রেমীকেও। সুনীলের বিদায়ের পরের ন’মাস ভারতীয় ফুটবল যেন ছিল অভিভাবকহীন। অবসর ভেঙে ন’মাস পরে জাতীয় দলে ফিরেই চল্লিশোর্ধ্ব সুনীল গোল করে বুঝিয়ে দিলেন, বয়স কেবলই একটা সংখ্যা।
