আইএসএল লিগ-শিল্ড এবং সুপার কাপ, মোহনবাগান দু’টি ট্রফিই জিতেছে পুরো শক্তির দল খেলিয়ে। কিন্তু সুপার কাপে দ্বিতীয় সারির দল নিয়ে যে পুরো শক্তির কেরল ব্লাস্টার্সকে হারিয়ে দেবে তারা, এটা অনেকেই ভাবতে পারেননি। বুধবার এফসি গোয়াও নামবে পুরো শক্তি নিয়েই। মোহনবাগানের কিছু হারানোর নেই। তবু তারা চাইছে আত্মবিশ্বাসী হয়েই নামতে। জয় ছাড়া কিছু ভাবছে না দল।
