চাকরি গিয়েছে ২৫,৭৫২ জনের। আদালত জানিয়েছে, নতুন করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। শুধুমাত্র প্রতিবন্ধী প্রার্থীরা নতুন নিয়োগ সম্পন্ন না-হওয়া পর্যন্ত চাকরি করতে পারবেন। শীর্ষ আদালত জানিয়েছে, যাঁরা ‘চিহ্নিত অযোগ্য’, তাঁদের বেতনও ফেরত দিতে হবে। বাকিদের চাকরি গেলেও বেতন ফেরত দিতে হবে না।
