বালিঘাট এবং বালি হল্ট স্টেশনের মাঝে ৯৫ বছরের প্রাচীন একটি ব্রিজের মেরামতির প্রয়োজন। সেতুর উপর সম্পূর্ণ পাওয়ার ব্লক করে কাজ চলবে। সেই কারণে টানা ১০০ ঘণ্টা ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকবে। আগামী ২২ জানুয়ারি রাত ১২টা থেকে ২৭ জানুয়ারি ভোর ৪টে পর্যন্ত শিয়ালদহ-ডানকুনি শাখায় ট্রেন চলাচল করবে না।
