ভারতের সর্বকালের অন্যতম সেরা অ্যাথলিট নীরজ চোপড়াকে বড় সম্মান দিল প্রতিরক্ষামন্ত্রক। টোকিয়ো অলিম্পিক্সে সোনা, প্যারিস অলিম্পিক্সে রুপোজয়ী তারকা পেলেন টেরিটোরিয়াল আর্মির লেফটেন্যান্ট কর্নেল পদ। প্রতিরক্ষা মন্ত্রকের সাপ্তাহিক মুখপত্র 'গেজেট অফ ইন্ডিয়া'-তে এই ঘোষণা করা হয়েছে। তারকা জ্যাভলিন থ্রোয়ারের এই সাম্মানিক ১৬ এপ্রিল থেকে কার্যকর হয়েছে।
