কলকাতা বিমানবন্দরে আগুন। বেঙ্গল সামিটের জন্য একের পর এক শিল্পপতি যখন আসছেন, সেই সময়ই আগুন লেগে যায় নেতাজী সুভাষ চন্দ্র বসু বিমান বন্দরের একটি অংশে। এয়ারপোর্ট সূত্রের খবর, আগুন লাগে কনভেয়ার বেল্টের কাছে।
বৃহস্পতিবার রাতে বাইপাসের ধারে আক্রান্ত তরুণীর মৃত্যু হয়েছে এনআরএস হাসপাতালে। এই ঘটনায় এক মহিলা-সহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত নাবালককে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।