রবিবার শেষ হয়েছে এ বারের কলকাতা আন্তর্জাতিক বইমেলা। গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদীব চট্টোপাধ্যায় জানান, এ বারের বইমেলায় ২৫ লাখ মানুষ এসেছিলেন। গত বার সেই সংখ্যাটা ছিল প্রায় ২৯ লাখ। তিনি আরও জানান যে, এ বারে বইমেলায় বই বিক্রি হয়েছে ২৫ কোটি টাকার। গত বারের তুলনায় প্রায় দু’কোটি বেশি।