বৃহস্পতিবার রাতে, ২টো ৫১ মিনিট (নেপালের স্থানীয় সময়)-এ হঠাৎই কেঁপে ওঠে হিমালয়ের কোলে থাকা নেপালের মধ্য এবং পূর্বাংশ। কম্পন অনুভূত হয় শিলিগুড়ি এবং পটনাতেও। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.১।প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল নেপালের সিন্ধুপালচক জেলার ভৈরবকুণ্ড।