ভোরে জম্মু ও কাশ্মীরের পুঞ্চে হঠাৎই বিস্ফোরণের শব্দ শোনা যায়। এই শব্দ কিসের এবং এর উৎসস্থল কোথায়, তা এখনও স্পষ্ট নয়। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, নিয়ন্ত্রণরেখা বা এলওসি-র কাছে শব্দটি শোনা গিয়েছে। তাদের প্রতিবেদনে জানানো হয়েছে, বিস্ফোরণের শব্দ পাওয়ার পরেই জম্মু ও কাশ্মীরের প্রায় সব জায়গাকে ফের ‘ব্ল্যাকআউট’ করে দেওয়া হয়।