পিঠের চোট সেরেছে জসপ্রীত বুমরাহের। কিন্তু এখনও মাঠে ফিরতে পারছেন না তিনি। তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় ক্রিকেট বোর্ড।জানা গিয়েছে, চিকিৎসকেরা শুরুতে বুমরাহের চোট যতটা গুরুতর ভেবেছিলেন, পরে দেখা গিয়েছে পেসারের চোট তার থেকে একটু বেশিই গুরুতর। ফলে তাঁর ফিরতে আরও সময় লাগবে।