গত শনিবার ঘরের মাঠ যুবভারতীতে আইএসএল ফাইনালে বেঙ্গালুরু এফ সি-কে হারিয়ে আরও একবার ইতিহাসের পাতায় নাম তুলে ফেলল মোহনবাগান, একই মরশুমে আইএসএল শিল্ড জয়ের পর ঘরে নিয়ে এল আইএসএল কাপ।ট্রফি জয়ের ট্র্যাডিশনে বাকি ভারতীয় দলগুলির থেকে কেন মোহনবাগান কয়েক যোজন এগিয়ে তা আরও একবার প্রমান হয়ে গেল।