প্রচণ্ড গরমে নাজেহাল দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়া। তাপপ্রবাহের জেরে বাড়ছে ভিক্টোরিয়া প্রদেশে দাবানলের আশঙ্কাও। ২০১৯-২০ সালের ‘ব্ল্যাক সামার’-এর মতো পরিস্থিতির পুনরাবৃত্তি যাতে না ঘটে, তাই দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়ার নানা জায়গায় প্রকাশ্যে আগুন জ্বালানোয় নিষেধাজ্ঞাও জারি করছে প্রশাসন।
