বুধবার জেনিভার সদেবির নিলামঘরে। ‘মেডিটেরেনিয়ান ব্লু’ নামের একটি নীল হিরে চড়া দামে বিক্রি হল সেখানে। সদেবির দাবি, সেটি এ বছরে এখনও পর্যন্ত বিক্রি হওয়া অন্যতম দামি রত্ন।ওজন ১০.০৩ ক্যারাট। আমেরিকার এক সংগ্রাহক সর্বোচ্চ দর হেঁকে হিরেটি ব্যক্তিগত সংগ্রহের জন্য কিনে নেন।