টাকা না পেয়ে মহিলা সহকর্মীকে অফিস চত্বরেই ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে বসলেন এক যুবক। পুণের ইয়েরওয়াড়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে ৭ জানুয়ারি। অন্য সহকর্মীদের চোখের সামনেই ওই যুবক তাঁকে হত্যা করেন বলে অভিযোগ। সেই দৃশ্য সকলে দাঁড়িয়ে দেখলেও কেউ যুবককে বাধা দিতে এগিয়ে আসেননি।