আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্দেশিকায় সই করেন। ওই নির্দেশিকায় বলা আছে, বিদেশি ব্যক্তি ও সংস্থাকে ঘুষ দেওয়ার অভিযোগে অভিযুক্তদের উপর বিচারপ্রক্রিয়ায় স্থগিতাদেশ দেওয়া হবে।এর ফলে আমেরিকার আদালতে ঘুষ দেওয়ার মামলায় অভিযুক্ত ব্যবসায়ী গৌতম আদানি স্বস্তি পাবেন বলে মনে করা হচ্ছে।