আফগানিস্তান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তানে সংঘর্ষের মধ্যেই পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের আর এক অংশ বান্নুতে হামলা চালালেন বিদ্রোহীরা। তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) এবং জইস-উল ফুরসানের যৌথবাহিনী সেখানকার সেনাশিবিরে মঙ্গলবার রাতে দু’টি শক্তিশালী বিস্ফোরণ ঘটিয়েছে বলে সে দেশের সংবাদমাধ্যম জানিয়েছে।
