তহবিল তছরুপের অভিযোগে দোষী সাব্যস্ত হলেন ফ্রান্সের অতি দক্ষিণপন্থী নেত্রী মারিন ল্য পেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি জনসাধারণের তহবিলের টাকায় নিজের দল ন্যাশনাল র্যালির কর্মী নিয়োগ করেছেন।অন্তত ২৯ লক্ষ ইউরোর এই আর্থিক দুর্নীতিতে সোমবার একটি ফরাসি আদালত তাঁকে চার বছরের কারাদণ্ড দিয়েছে।
