পহেলগাঁও কাণ্ডের জেরে পাকিস্তানে ভারতীয় সেনার প্রত্যাঘাতের পর দেশের বিমানবন্দরগুলিতে অতি সতর্কতামূলক পদক্ষেপ করা হয়েছে। দ্য টাইমনস অফ ইন্ডিয়া-র প্রতিবেদন বলছে, উত্তর, মধ্য এবং পশ্চিম মিলিয়ে দেশের প্রায় ২৭টি বিমানবন্দর ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী ১০ মে অর্থাৎ শনিবার পর্যন্ত বিমানবন্দরগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
