তিন বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ‘কয়েক সপ্তাহের মধ্যেই’ দাঁড়ি পড়তে চলেছে। রবিবার এমনই আশাপ্রকাশ করেছেন মার্কিন আধিকারিকেরা। তাঁরা জানিয়েছেন, যুদ্ধবিরতি নিয়ে চূড়ান্ত আলোচনা সারতে চলতি সপ্তাহেই কথা বলতে পারেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
