ফেব্রুয়ারি মাসে পাঁচটি এক দিনের ম্যাচ খেলে শুভমন গিল করেছিলেন ৪০৬ রান। তাঁর গড় ১০১.৫০। স্ট্রাইক রেট ৯৪.১৯। টানা তিনটি ম্যাচে ৫০-এর বেশি রান করেন। তারই স্বীকৃতি স্বরূপ ভারতের তরুণ ব্যাটারকে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার দিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
