উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম ‘কোরিয়ান সেন্ট্রাল নিউজ় এজেন্সি’ (কেসিএনএ)-তে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, সে দেশের শাসক কিম জং-উন কৃত্রিম মেধাযুক্ত আত্মঘাতী ড্রোনের সফল পরীক্ষা পর্যবেক্ষণ করেছেন। ড্রোনের সঙ্গে একনায়ক কিমের একটি ছবিও প্রকাশ করেছে তারা।