পহেলগাঁও কাণ্ডের আবহে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের সঙ্গে কথা বললেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস। মঙ্গলবার দুই দেশের দুই সরকারের দুই শীর্ষস্থানীয় প্রতিনিধির সঙ্গে গুতেরেসের কী কথা হয়েছে, আনুষ্ঠানিক ভাবে তা জানায়নি রাষ্ট্রপুঞ্জ।
